parbattanews

উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার রুমখাঁ শ্বশানখোলা নামক স্থানে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নাছির (২৫) নামে এক যুবককে হত্যা করেছে।

রবিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

নিহত যুবক হলদিয়াপালং পশ্চিম বড়বিল গ্রামের মুরগি ব্যবসায়ী মোহাম্মদের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ করে আসছিল। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনায় জনগণ নাছিরকে দোষী সাব্যস্ত করে। অনেক দিন জেল খেটে নাছির বের হলে তারও একটি মোবাইল হারানোর দাবি করে আসছিলো। এ ঘটনা নিয়ে নাছিরের সাথে আবারও দ্বন্দ সৃষ্টি হয়।

ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রুপ নাছিরকে পরিকল্পিতভাবে ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে। নিহত নাছিরের পরিবার এ হত্যা ঘটনায় পশ্চিম বড়বিল গ্রামের মিজান, তারেক, ও মোবারকসহ তাদের বাহিনীকে দায়ী করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Exit mobile version