parbattanews

উপকূলে আরো আধুনিক মানে নির্মাণ হচ্ছে মুজিবকিল্লা

মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যেগে বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি মতবিনিময় সভা

মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার এবং আরও আধুনিকায়নের প্রত্যয় নিয়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যেগে বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে সভায় মুজিব কিল্লার গুরুত্ব সম্পর্কে তুলে ধরতে গিয়ে বক্তারা বলেন, আগের দিনে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সৃস্টি হলে বিশেষ করে গরু ছাগল ইত্যাদি পশুর আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হত কিন্তু বর্তমানে প্রায় উপকূলীয় ইউনিয়নগুলোতে সাইক্লোন সেল্টার তৈরি হওয়াতে মুজিব কিল্লার ব্যবহার নেই বললেই চলে। ফলে অধিকাংশ মুজিব কিল্লাগুলো কিছু পরিত্যাক্ত, কিছু মানুষেরর দখলে আর কিছু দখল স্বত্ত্ব্বে কাগজপত্র ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে।

সরকার এই মুজিব কিল্লা প্রতিষ্ঠার জন্য বড় আকারের প্রকল্প হিসাবে হাতে নিয়ে আরও উন্নত এবং আধুনিকভাবে গড়ে তুলতে এবং বাস্তবায়নের জন্য সব ধরনের উদ্যেগও নিয়েছে।

এদিকে উপকূলীয় ইউনিয়নগুলোতে পুরাতন মুজিব কিল্লা সংস্কারের পাশাপাশি নতুন মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে হলেও নতুন রূপে এই মুজিব কিল্লা নির্মাণ করা হবে এবং আগামী ২১ সালের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন উপকূলীয় ইউনিয়ন গুলোর ইউপি, চেয়ারম্যান, উপজেলা ভিত্তিক পিআইও এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য বৃন্দ।

সভায় জানানো হয়, মহেশখালী উপজেলায় ৭ টি মুজিব কিল্লা নির্মাণ করা হবে তার মধ্যে ৪টি নির্মাণ করা হবে সাগর তীরবর্তি ইউনিয়ন কুতুবজোমে।

Exit mobile version