parbattanews

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি
স্টাফ রিপোর্টার :

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একুশে টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিাডিয়ার কর্মী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশা-শ্রেণির লোকজন অংশ নেন।

মানববন্ধনে একুশে টেলিভিশন দর্শক ফোরাম রাঙামাটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক রাঙামাটির সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
Exit mobile version