parbattanews

এক মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্র নাজমুল হুদা’র

 

pic-ukhiya-24-09-2016-1-1-copy

উখিয়া  প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নাজমুল হুদা (১৩) গত ১ মাস ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে অভিভাবক ও বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা যায়, উপজেলা জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া গ্রামের নুরুল হুদা স্কুল পড়ুয়া পুত্র নাজমুল হুদা গত ২৩ আগস্ট নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়ীতে সন্ধান চেয়েও দীর্ঘ ১ মাস অতিবাহিত হওয়ার পরও তার হদিস মেলেনি।

পিতা নুরুল হুদা সাংবাদিকদের জানান, ছেলে নাজমুল হুদা গত ২৩ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছি। তিনি আশাংকা করেছেন সংঘবদ্ধ পাচারকারী সিন্ডিকেট দলের সদস্যরা তার স্কুল পড়ুয়া ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে।

এদিকে নিখোঁজ ছেলের কেউ সন্ধান ফেলে ০১৮৪৩৫৬১৯৪৯০১৮৩২৮২১৫৬৭ নম্বরে ফোন করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Exit mobile version