parbattanews

এবারের নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : বান্দরবানে ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার অব: ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের দায়িত্ব সৎ ও নিরপেক্ষভাবে পালন করা। তাই আমরা মনে করি এবারে নির্বাচন হবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে পুলিশ লাইনে নির্বাচনের প্রশিক্ষণরত বাহিনী সাথে সাক্ষাৎকার করেন। পরে আলোচনা সভায় অংশ নেন ইসি সানাউল্লাহ।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে নিরপক্ষ হয়ে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া হিসেবে কোনো পক্ষে কাজ করার থেকে বিরত থাকতে হবে। নির্বাচন কমিশন চাই আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোট দেয়ার অধিকার সেটি নিশ্চিত করতে চাই।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিম সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উচ্চতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version