কক্সবাজারের চকরিয়ায় গাঁজা ও মদ উদ্ধার : আটক ১

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
চকরিয়া থেকে গাঁজা ও মদ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ ঘটনায় একজনকে করা হয়। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
দুপুরে চকরিয়ার বাজারপাড়া থেকে আড়াই কেজি গাঁজা সহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। তিনি ওই এলাকার আবদুল হাকিমের পুত্র। অপর দিকে একই সময় র‌্যাবের অপর একটি দল চকরিয়ার নাফপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এক শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানিয়েছেন, গাঁজা সহ আটককে চকরিয়া থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন