parbattanews

কক্সবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি বসতবাড়ি, আহত ৪

10966582_1522206768024078_2127593097_nস্টাফ রিপোর্টার :

কক্সবাজার শহরের বাহারছড়াস্থ কবরস্থান পাড়ায় আগুনে ১০টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে আহত হয়েছে ৪ জন। শুক্রবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মজিদ জানান, গ্যাস সিলিন্ডারে ছিদ্র থাকার ফলেই সেলিমের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আবুল কালামের ছেলে পারভেজ (২০), মো. শফির ছেলে সেলিম (৩৫), পপুলার শর্মার ছেলে রিপন শর্মা (২৮) ও আবুল কাশেমের ছেলে শাহেদ (১৬)।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version