parbattanews

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা ব্র্যান্ডিং নিয়ে আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি:

প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জেলা ব্র্যান্ডিং কর্মসূচির আওতায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা ব্র্যান্ডিং এর চূড়ান্ত শ্লোগান, লোগো নির্ধারন সংক্রান্ত আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পদস্থ সরকারি কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা ব্রান্ডিং-এর শ্লোগান ‘Longest Sandy Beach”  উদ্বোধনের লক্ষ্যে বিচ-কার্ণিভাল উদযাপন, ঐতিহ্যবাহী র‌্যালি, প্রচার-প্রচারণা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

Exit mobile version