parbattanews

কক্সবাজারে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা আটক

pic c_126

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে বিদেশি অস্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন জান্নুকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর রাতে শহরের টেকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, জামায়াতের হরতাল উপলক্ষে কক্সবাজার শহরে বার্মিজ মার্কেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি তল্লাশি চালিয়ে পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি ইএসএ তৈরি সেভেন পয়েন্ট পাইভ পিস্তল অস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অস্ত্রসহ ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version