
স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় গোলা বারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার ভোররাত ৪টায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারুয়াখালীর ৩নং ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। ওই সময় তার বাড়ি থেকে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গোলা বারুদ ও তিন শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানান ওসি।