parbattanews

কক্সবাজারে আর্ন্তজাতিক জনসেবা দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। জনসেবা সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষে কক্সবাজার জেলা প্রশাসন নান কর্মসুচী পালন করে। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বের করা হয় র‌্যালী।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনী মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,সংসদ সদস্য আব্দুর রহমান বদি। জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

Exit mobile version