parbattanews

কক্সবাজারে আহত চার বাংলাদেশিকে বিজিবির সহায়তা

মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে আর্থিক সহায়তা দিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ, গবাদি পশু চরানো ও লাকড়ি সংগ্রহের সময় মাইন বিস্ফোরণের শিকার হন স্থানীয়রা। মানবিক বিবেচনায় বিজিবির মহাপরিচালকের নির্দেশে সকাল ৯টার দিকে আহতদের সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রাপ্তরা হলেন—মো. সোনা মিয়া (১৮) ও মো. আবু তাহের (২৮) – দুজনেই নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকার বাসিন্দা; অপরদিকে, উখিয়ার তুলাতলী গ্রামের বাসিন্দা মো. করিম হোসেন (২০) ও মো. মনছুর আলম (৩০)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও জনসাধারণের সহায়তায় বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version