কক্সবাজারে চাকমা নারী ধ/র্ষিত, ধর্ষি/তার স্বামীকে নির্মম হত্যা, ধর্ষক আটক

fec-image

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা করে পালানোর সময় বীরেন চাকমা (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, স্ত্রীর সামনে খুন হন রঞ্জন চাকমা (৫৫)। ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবেশী বীরেন চাকমা (৫৪) তাকে হত্যা করেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রী কালোদেবী চাকমা (৩৫)।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা ঘাতক বীরেন চাকমাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রঞ্জন-কালোদেবী চাকমা দম্পতি সম্প্রতি রাঙামাটি থেকে কক্সবাজারে কাজে এসেছিলেন এবং পরিচিতজন বীরেন চাকমার ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে একসঙ্গে মদ্যপান চলাকালে বীরেন চাকমা কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। স্ত্রীকে বাঁচাতে গেলে রঞ্জনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বীরেন চাকমা।

স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রক্তমাখা হাতে পালাতে থাকা বীরেন চাকমাকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং হত্যার ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে চিকিৎসার পাশাপাশি আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কক্সবাজার থানা পুলিশ, চাকমা নারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন