parbattanews

কক্সবাজারে চুলের খোঁপায় ইয়াবা, রোহিঙ্গাসহ ২ নারী আটক

বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ নারী ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে

টেকনাফ-কক্সবাজার সড়কে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ নারী ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১জন রোহিঙ্গা নারী। উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে নিকটস্থ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সুত্র জানায়, কৌশলে চুলের খোঁপায় লুকিয়ে ইয়াবা পাচারকালে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে আরেফা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ৩৪ বিজিবি। আটককৃত আরেফা বেগম টেকনাফের পল্লানপাড়া এলাকার মো. নাজির হোসেনের স্ত্রী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজের চুলের খোঁপায় কৌশলে ইয়াবা পাচারকালে বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা তাকে আটক করে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশিকালে শনিবার সকালে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কৌশলে নিজের খোঁপায় লুকিয়ে রাখা ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। একই সঙ্গে তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

এদিকে টেকনাফ-কক্সবাজার সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা নারী বালুখালী বর্ধিত ক্যাম্পের মৃত আইয়ুব আলীর মেয়ে রমিজা (২০)। টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লশি চালানো হয়। এসময় যাত্রী বেশে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়া রমিজার কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় রাখা এক হাজার ৯৭৫ পিস ইয়াবা একটি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ এক হাজার টাকা উদ্ধার ও তাকে আটক করা হয়।

Exit mobile version