parbattanews

কক্সবাজারে নতুন ১৪ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ মে) ১৭৬টি নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভি আসে। এদের মধ্যে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার রোগী রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সেখানে চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে রামুর ছেনু আরা বেগম নামের একজন মহিলা মারা গেছেন। এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

Exit mobile version