parbattanews

কক্সবাজারে নারী ছিনতাইকারী ধৃত

Khaleda

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার সদর হাসপাতালে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টায় সদর হাসপাতালের গেইট থেকে তাদের আটক করা হয়। ধৃত ছিনতাইকারীর নাম খালেদা আকতার। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনার হামিদ হোসেন’র স্ত্রী।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পুলিশ কর্মকর্তা নায়েক প্রণব চাকমা জানান, দুই মাসেও খালেদাকে ছিনতাইকালে ধরা হয়েছিল। পরে তাকে ‘সতর্ক’ করে ছেড়ে দেয়া হয়। সোমবার বিকেলে ঝুরি নামে এক মহিলার মোবাইল ছিনিয়ে নেয় সে। পরে আজ আবার সে হাসপাতালে আসলে পুলিশ তাকে আটক করে। তবে জনসম্মুখে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version