parbattanews

কক্সবাজারে নিখোঁজ সেই ৬ যুবক এখন ইন্দোনেশিয়ার সাগরে

কক্সবাজারে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জন রাজমিস্ত্রি এখন ইন্দোনেশিয়ার সাগরে অবস্থান করছেন বলে ফোনে জানিয়েছে নিখোঁজদের একজন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নিখোঁজ রশিদ আহমদ ০০৬২৮২১৭২৪৩৩২৫০ নম্বর থেকে কল করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে এই কথা জানিয়েছেন।

বাহার উদ্দিন বলেছেন, রশিদ আহমদ তাকে বলেছেন টেকনাফ থেকে তাদের ট্রলারে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাহার উদ্দিন নিখোঁজদের ৪ জন স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

সূত্র : দেশরূপান্তর

Exit mobile version