parbattanews

কক্সবাজারে পুলিশ-জামায়াত-বিএনপি’র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ : আহত ১০

brush-canvas-texture-background-high-resolution-no6

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার :

কক্সবাজার শহরের বাজারঘাটা ও ফজল মার্কেট এলাকায় পুলিশ-জামায়াত -বিএনপি’র মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ১০ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরোধের সমর্থনে শনিবার সকাল ১০ টার দিকে বিএনপি শহরের বাজার ঘাটা এলাকায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় ১০ বিএনপি কর্মী আহত হয় বলে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী দাবী করেছের।

বেলা ১১ টার দিকে শহরের ফজল মার্কেট এলাকায় জামায়ত কর্মীরা পিকেটিং এর চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাকাঁ গুলি বর্ষণ করেছে বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন। যে কোন ধরণের সংঘাত এড়াতে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

Exit mobile version