parbattanews

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। কক্সবাজার ও টেকনাফে পৃথক পৃথক ঘটনায় এই তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করে। এদের মধ্যে দুইজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী, অপরজন পর্যটক হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

জনাগেছে, মধ্যরাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সাথে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ ও জালিয়াপাড়ার নূরুল আমিন। ঘটনাস্থল থেকে ৮টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের।

অপর দিকে কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী কোরবান আলী নামের একজন নিহত হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কোরবান আলী পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামি।

Exit mobile version