কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং মৃত আবুল খাইরের ছেলে মো. ইমন।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার আমির হামজা কালু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় নুরুল আমিনের টমটমের গ্যারেজে বিশ্রাম নিতে গিয়ে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
