parbattanews

কক্সবাজারে মিনিট্রাকের ধাক্কায় শিশু নিহত

coxbazar-map-sm20120413183359

কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় মিনিট্রাক (ড্রাম্পার) এর ধাক্কায় মুন্না (১৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পুলিশ মিনিট্রাকটি আটক করেছে। নিহত মুন্না রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নুরুল আমিনের পুত্র।
কক্সবাজারের তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সরওয়ার আলম জানিয়েছেন, পথচারী শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডাম্পারটি ধাক্কা দিলে শিশুটি মারা যায়। মিনিট্রাকটি  আটক করলেও চালক পালিয়ে গেছে।

Exit mobile version