parbattanews

কক্সবাজারে লেক্সাস বিস্কুটের প্যাকেটে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ আলমগীর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ মে) সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে সিএনজিচালিত গাড়ি তল্লাশি করে যাত্রীর ব্যাগে থাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো: মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আলমগীর রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্বধেচুয়াপালং ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

এ সময় ওসি বলেন, সিএনজিচালিত গাড়ি নিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কুটের প্যাকেটে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version