parbattanews

কক্সবাজারে শিক্ষকের মাঝে চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক অবসর প্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাষ্টের চেক হস্তান্তর করা হয় । রোববার বিকেল এগারটায় কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল মিলনায়তনে এই উপলক্ষে চেক হস্তান্তর অনুষ্টানের আয়োজন করা হয় ।

স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলওয়ার চৌধুরী ও উক্ত প্রতিষ্টানের অধ্যক্ষ সেলিমা আলম প্রমুখ। অনুষ্টানে জেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার ১৭ জন অবসর প্রাপ্ত শিক্ষকদের ত্রিশ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Exit mobile version