parbattanews

কক্সবাজারে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

mabpasar pic

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে নুরুল আলম বহদ্দার (৫৫) নামে এক শীর্ষ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৩ টার দিকে সদর উপজেলার খুরুশকুল কুলিয়া পাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ওবায়দুল হকের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দু রহিম জানান, আটক ব্যক্তি ২০১৫ সালের দায়ের করা ৮৩ নং মানবপাচার মামলার পরোয়ানাভুক্ত আসামি। সে কক্সবাজারে সাগর পথে মানবপাচারের ‘ডন’ হিসেবে পরিচিত ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক নুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ কুলিয়া পাড়াস্থ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Exit mobile version