parbattanews

কক্সবাজারে শীর্ষ মানব পাচারকারীসহ আটক ৯

আটক

স্টাফ রিপোর্টার : 

কক্সবাজারে শীর্ষ এক মানব পাচারকারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে শহরের একটি গাড়ি কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মানব পাচারকারী আফসার শহরের বিমান বন্দর সড়কের ৬নং ফিশারিঘাট এলাকার মৃত রহিমের ছেলে। তার সাথে আরো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ৮ জন মালয়েশিয়াগামীকেও উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামীরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআলী গ্রামের ইয়াকুবের ছেলে জসিম উদ্দিন (৩৩), হাফেজ উল্লাহ দেওয়ানের ছেলে ফজলুর রহমান (৪৮), মৃত শামসুউদ্দিনের ছেলে মোশারফ (৪৫), কালিপুর তনু সরকার কান্দি গ্রামের নুরুমিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫), মৃত বজলুর রহমানের ছেলে মো. হোসেন (৪০), কালিপুর গ্রামের মৃত তনু ডালির ছেলে শফিক (৩৮), সালাউদ্দিনের ছেলে মাসুম (২৫), বোরহানের ছেলে শুক্কুর আলী(২২)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version