পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে ঈদের পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
” শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”এই শ্লোগানে রবিবার ( ২৪ মে ) সকালে কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ,কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।
পরে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় পবিত্র ঈদ উল আযহার উপহার।
এরপরে নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
