parbattanews

কক্সবাজারে হোটেল কর্মচারীদের মাঝে জেলা প্রশাসনের চাউল বিতরণ

কক্সবাজার জেলা প্রশাসক করোনায় খাদ্য সঙ্কটে পড়া কর্মহীন কক্সবাজার আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের শ্রমিক কর্মচারীদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করেন।

সোমবার (২০ এপ্রিল) চাউল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার প্রনয় চাকমা।

আরো ছিলেন আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি যথাক্রমে এড গোলাম ফারুক খান কায়সার, মোহাম্মদ হাসান তালুকদার ও ০২নং জোন সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, জেলা ও উপজেলা প্রশাসনসহ সকালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Exit mobile version