parbattanews

কক্সবাজারে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার

01

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার কলাতলী পয়েন্টস্থ সমুদ্র সৈকতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসয় জব্দ করা হয় এফবি ফোরস্টার নামে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট।

বুধবার ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব ইয়াবা ও বোট জব্দ করে। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টাগার্ড।

কোস্টগার্ডের সাব-লেফটেন্যান্ট এমএ হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ফিশিং বোট এফবি ফোরস্টারটি ধাওয়া করা হয়। এ সময় পাচারকারীরা বস্তাভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে সে সব ইয়াবা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুবোধ কুমার বিশ্বাস জানান, কোস্টগার্ডের জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে ৭৫ হাজার ইয়াবা রয়েছে।

Exit mobile version