স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৭১ জন শিক্ষার্থী। জেলায় এসএসসিতে পাসের হার হল, ৯১ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১২৩ জন শিক্ষার্থী। কক্সবাজার জেলার ১১ হাজার ৭১ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়ে ছিল।
এসএসসি পরীক্ষার চট্টগ্রাম বোর্ডের কক্সবাজার জেলার বিরবণী সূত্রে জানা যায়, কক্সবাজার জেলায় বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ১ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ৯৯৯ এবং মেয়ের সংখ্যা ৫৬৯। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ২৭ শতাংশ। বিজ্ঞান বিভাগের জিপিএ ৫ পেয়েছে ৭৩৩ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ৪৮৪ এবং মেয়ের সংখ্যা ২৪৯। বিজ্ঞান বিভাগে পরীক্ষা ছিল ১ হাজার ৬৯৫ জন।
মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩ হাজার ১৬০ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ৯৮৪ এবং মেয়ের সংখ্যা ১ হাজার ১৭৬। মানবিক বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগের জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১৫ এবং মেয়ের সংখ্যা ১৬। মানবিক বিভাগে পরীক্ষা ছিল ৩ হাজার ৬৩৬ জন।
বাণিজ্য বিভাগ থেকে পাস করেছে ৫ হাজার ৩১৬ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৮৪২ এবং মেয়ের সংখ্যা ২ হাজার ৪৭৪। বাণিজ্য বিভাগে পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। বাণিজ্য বিভাগের জিপিএ ৫ পেয়েছে ৩৫৯ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১৯৪ এবং মেয়ের সংখ্যা ১৬৫। বাণিজ্য বিভাগে পরীক্ষা ছিল ৫ হাজার ৭৪০ জন।
পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডের ১৬-তম স্থান পেয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৯- তম স্থানে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
