parbattanews

কক্সবাজার জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক ইয়াবাসহ আটক

Coxs Olama league copyস্টাফ রিপোর্টার:

কক্সবাজার জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় রুমালিয়ারছড়া থেকে তাকে আটক করা হয়। তবে তাকে দলীয়ভাবে গত বছর বহিস্কার করা হয়েছে বলে জানান জেলা ওলামালীগ নেতৃবৃন্দ।আটক ব্যক্তি টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার মীর আহমদ সিকদারের পুত্র।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আজিম জানান, বুধবার সকাল ৮টায় ক্রেতা সেজে কক্সবাজার রুমালিয়ায় থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে আটশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক বদিউল আলমসহ অপর ৪ জনকে আসামী করে মাদক আইনে দু’টি মামলা হয়েছে বলে তিনি জানান।

কক্সবাজার জেলা ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার ও জেলা ওলামালীগের সেক্রেটারী মাওলানা রফি উদ্দিন জানান, জেলা ওলামালীগ দীর্ঘদিন ধরে তার অপকর্ম পর্যবেক্ষণ করছিল। বেশ কয়েকবার তাকে সতর্কও করা হয়েছিল। এরপরও ফিরে না আসায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরে গত বছরের ২৩ নভেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়।

আটক বদিউল আলম ওলামালীগের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

Exit mobile version