parbattanews

কক্সবাজার জেলা কারাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা কারাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কারাগারে বিভিন্ন পদে কর্মরতদের সন্তানেরা অংশগ্রহণ করে।

জেল সুপার মো. শাহ আলম খানের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শোক দিবসের সকালে অরুণোদয় স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কারা কর্তৃপক্ষ।

দুপুরে কারারক্ষীদের নিয়ে আলোচনা সভা, বৃক্ষ রোপণ, বাদ জুহর মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।

এ ছাড়া প্রত্যেক বন্দী ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্য দোয়ার আয়োজন করা হয়।

এ সময় জেল সুপার মো. শাহ আলম খান, জেলার মো. মোস্তফা কামাল, ডেপুটি জেলার মনির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version