parbattanews

কক্সবাজার জেলা পরিষদে উখিয়ায় মেম্বার পদে হুমায়ন কবির চৌং ও আশরাফ জাহান কাজল বিজয়ী

pic-ukhiya-28-12-2016-2-copy

উখিয়া প্রতিনিধি :
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের নির্বাচন উখিয়ায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেডের নেতৃত্বে পুলিশ, বিজিবির পাশা-পাশি র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ চৌধুরী (আনারস) ৭০ ভোট ও এএইচ সালাহ উদ্দিন মাহমুদ (মটর সাইকেল) ৭ ভোট পান। এছাড়াও পুরুষ মেম্বার পদে অধ্যাপক হুমায়ন কবির চৌধুরী মন্টু (তালা) ৭০ ভোট পান। পক্ষান্তরে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট খাইরুল আমিন (টিউবওয়েল) কোন ভোট পাননি। তবে তিনি নির্বাচন থেকে ভোটের আগের রাত সরে দাঁড়িয়েছেন বলে ঘোষণা দেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৮১ জন ভোটারের মধ্যে ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে ১৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আশরাফ জাহান কাজল বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বিকাল ৪ টায় উপজেলা রিটানিং অফিসার ১৪ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে আশরাফ জাহান কাজল ও পুরুষ মেম্বার পদে অধ্যাপক হুমায়ন কবির চৌধুরী মন্টুকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন অর্থাৎ ৬টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড গঠন করা হয়।

Exit mobile version