parbattanews

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়ায় ভুট্টো সদস‍্য নির্বাচিত

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৯নং কুতুবদিয়ায় সাধারণ সদস‍্য পদে নুরুল ইসলাম ভুট্টো টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর ) সকাল ৯টায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

৭৯ ভোটের মধ‍্যে তিনি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন বলে উপজেলা নির্বাচন অফিস জানায়।

তার নিকটতম প্রার্থী হাতি প্রতীকে আবু জাফর ছিদ্দিকী পান ২৭ ভোট। এছাড়া অপর দু’প্রার্থী মোহাম্মদ কপিল উদ্দিন (তালা) ও মাষ্টার ছরোয়ার আলম সিকদার (ঘুরি) পান ১ ভোট করে। কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ভোট পান ৪৩ ও অপর প্রার্থী আনারস প্রতীকে শাহিনুল হক মার্শাল পান ৩৬ ভোট। সংরক্ষিত মহিলা সদস‍্য প্রার্থী তানিয়া আফরিন পান ৪৭ ভোট ও আসমা বেগম পান ৩২ ভোট।

নির্বাচন সমন্বয়কারী কর্মকর্তা পরানতু চাকমা বলেন, র‍্যাব, পুলিশ ও আনসার সদস‍্যদের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।

Exit mobile version