parbattanews

কক্সবাজার পাচারকালে ৩৮ ভুক্তভোগী উদ্ধার, আটক ২

কক্সবাজার পাচারকালে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়। টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আটক হয় পাচারকারীরা।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

Exit mobile version