parbattanews

কক্সবাজার বিমানের ধাক্কায় গরুর মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরুর মৃত্যু হয়েছে।

বড় কোনো দুর্ঘটনা ছাড়াই উড়োজাহাজটি সফলভাবে ফ্লাই করাতে সক্ষম হন পাইলট। পরে নিরাপদে ঢাকায় পৌঁছেছে উড়োজাহাজটি। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে রানওয়ের ১৭ নম্বর ডেলটা পোস্টের সামনে বিমান উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। ৯৪ যাত্রীর সবাই অক্ষত আছেন।

কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি ৭টা ০৫ মিনিটে নিরাপদে ঢাকায় শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

Exit mobile version