
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজার শহরের ১২ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আশিকুর রহমান ওরফে আশিক বলে জানাগেছে। গ্রেপ্তার হওয়া আশিক শহরের শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়ছে পুলিশ।
সোমবার (১৫ অক্টোবর) শহরের পানবাজার সড়কের ফিরোজা শপিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। ওই সময় তার কাছ থেকে গুলিসহ বিদেশি পিস্তল, ইয়াবা ও
ছোরা উদ্ধার করে।
একই সাথে সাজ্জাদুর রহমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বলে জানাগেছে।