parbattanews

কক্সবাজার শহরে স্টিল ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

কক্সবাজার শহরের পশ্চিম দক্ষিণ টেকপাড়া বাগদাদ স্টিল ফার্নিচার তৈরির কারখানায় আগুন লেগে তাদের ৩টি টিনসেড সেমিপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাগদাদ স্টিল কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

পুড়ে যাওয়া সেমিপাকা টিনসেড ঘর ৩টির মালিক হচ্ছেন-মরহুম এডভোকেট মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, বাগদাদ স্টিলের মালিক খোরশেদ আলমকে ঘর ৩টি ভাড়া দেওয়া হয়। তার কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি।

আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে সন্ধ্যা প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাড়ির মালিক বোরহান উদ্দিন ফায়ার সার্ভিসের লোকজন একটু বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে বলে তিনি অভিযোগ করেছেন।

তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের লোকজন কোন কথা বলতে রাজি হননি।

Exit mobile version