parbattanews

করোনা:রাজস্থলী বাজারে সীমিত আকারে বুধবার হাট বসেছে

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী রাজস্থলী বাজারে করোনা আক্রমাণের ভিতরে সীমিত আকারে সাপ্তাহিক হাটের বাজার বসছে।

বুধবার(১ এপ্রিল) হাটের দিন থাকায় সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত সীমিত আকারে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসায়ীগন নিজ নিজ প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায় দুর দুরান্ত থেকে আসা পাহাড়ি বাঙ্গালি সবাই যার যার দুরত্ব বজায় রেখে মালামাল ক্রয় করছেন।

বর্তমানে দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার জোরালো ভুমিকা রাখছেন। তার পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিংসহ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বাজারে কোন বিদেশী আসলে তাদের ১৪ দিন বাড়িতে অবস্থান করাসহ আগত বাজারে আসা সকল জনসাধরণকে পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন বুধবার হাটের দিন হওয়াতে জনসাধারণের স্বার্থে সীমিত আকারে বাজার বসিয়ে শাক-সবজি, তরি-তরকারি, মাছ, পিয়াজ, রসুন, তৈলসহ নিত্য প্রয়োজনী দ্রব্য বিক্রি করা হচ্ছে।

এই বিষয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করতে জনসেচতনতা বাড়ানোর বিষয় নিয়ে প্রত্যেক দিন মাইকিং করা হচ্ছে। কেউ বিদেশ ফেরত হলে তাদের কোয়ারেন্টাইনে রেখে বিপদমুক্ত করতে হবে।

প্রতিদিন হাত ধোয়া সাবান দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সব সময় বাড়িতে অবস্থান সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান।

তিনি সকাল ১০ টায় বাজার পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় কোন মাল ব্যবসায়ীগণ চড়া দামে বিক্রি করছেন কিনা মনিটরিং করেন এবং দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে সে বিষয়ে সকলকে সর্তক থাকার পরামর্শ দেন।

পরে নির্বাহী অফিসার সকল দোকানদার কে মাস্ক ও হেনগ্লাবস বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, লেফটেন্টেট মাহাদী হোসাইন রাজস্থলী সাব জোন ওসি মফজল আহাম্মদ খান, রাজস্থলী থানাসহ বিভিন্ন নেতৃেবৃন্দ।

Exit mobile version