parbattanews

করোনায় আজও ১১৪ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে।

অপরদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৬৬ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Exit mobile version