parbattanews

করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সপ্তম সপ্তাহে আছে বাংলাদেশ, এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৯১ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩১২ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন দুই হাজার ৪৫৬ জন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন এবং মোট সুস্থ হলেন ৭৫ জন।

এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৬৩৪ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।

Exit mobile version