parbattanews

করোনায় বিশেষ সম্মাননা পেলেন ডা. শাহীন

করোনা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডা. মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী।

সোমবার (২৭ জুন) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈশ্বিক করোনা মহামারিতে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপতাল, কক্সবাজারে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তাকে এ সম্মাননায় পুরস্কৃত করা হয়।

ডা. মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, তিনি জেলা সদর হাসপাতালে আরএমও থাকাকালীন গত বছর তিনি বিভাগীয় পর্যায়ে মনোনীত হন। সোমবার তিনি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বলে জানান। উল্লেখ্য, ডা. শাহীন কুতুবদিয়ায় স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে যোগদানের পর হাসপাতালের শৃঙ্খলাসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছেন।

Exit mobile version