parbattanews

করোনা রোধকল্পে কাপ্তাইয়ে নৌ-পথে প্রচারণা

করোনা সংক্রমনরোধে প্রচার প্রচারনার অংশ হিসাবে এবার রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিস কর্তৃক ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কাপ্তাই লেকের ৪০ কিঃমিঃ পথে প্রচার কার্য চালায়। করোনা রোগের বিস্তার রোধকল্পে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে কাপ্তাই হ্রদে নৌযান করে হ্যান্ড মাইকে প্রচার প্রচারণা করা হয়।

বৃহস্পতিবার(২৯জুলাই) সকাল সাড়ে ৮ হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই জেটিঘাট হতে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, হাজার মানিক, কৌশাল্যাঘোনা, কাছকাটাছড়া, কেংড়াছড়ি বাজার এলাকা, কেংড়াছড়ি মধ্যম পাড়া, হিজাছড়ি, বিলাইছড়ি বাজার, ধুপ্পাচর পাড়া, বিলাইছড়ি বোট ঘাট, হাসপাতাল এলাকাসহ জনবহুল স্থানে কাপ্তাই তথ্য অফিসার মো. হারুনের নেতৃত্বে ঘোষক অনিল কুমার আসাম নৌ পথে প্রচার কার্য চালায়।

Exit mobile version