parbattanews

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

টানা কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির বৃদ্ধির পাওয়ায় এইবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াটে উন্নতি উন্নতি হয়েছে।

১৪জুলাই সকালে এমন তথ্য জানান কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে একটানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট গত ০৭ জুলাই সন্ধ্যা থেকে একসাথে চালু হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত সপ্তাহ থেকে বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তৎমধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট এ ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে ১০২.২৫ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.০৮ ফুট মিন সি লেভেল।

দায়িত্বরত প্রকৌশলীরা আরোও জানান, হ্রদে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১ টি বা ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫ টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রসঙ্গত কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

Exit mobile version