parbattanews

কর্মস্থলে যোগদানকৃত সেনা সদস্যদের জন্য গুইমারায় হোম কোয়ারেন্টাইন চালু

খাগড়াছড়ির গুইমারা শহীদ লে. মুশফিক বিদ্যালয়কে হোম কোয়ারেন্টাইন হিসেবে চালু করা হয়েছে। এতে ২৪ আর্টিলারী ব্রিগেড ও ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের যেসব সেনা সদস্যরা ছুটি ও বিভিন্ন কোর্স থেকে আসবে তাদের সুরক্ষা ও পর্যবেক্ষণের জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টানে রাখা হবে বলে সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।

২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে সোমবার(১৩ এপ্রিল) বিকাল থেকে সিন্দুকছড়ি জোনের দায়িত্বরত চিকিৎসকগণ কর্মস্থলে যোগদানকৃত ৬০ জন সেনা সদস্যদের তালিকা প্রনয়ন, প্রাথমিক পর্যবেক্ষণ ও পরীক্ষা করে ১৪ দিনের জন্য এ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টান প্রদান করেছে ।

এসময় গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েত বিন কবির জি সহ জোনের আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মরণঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম করছেন সেনাবাহিনী। পাশাপাশি ছুটি ও বিভিন্ন কোর্সে থেকে আগত সেনা সদস্যদের সু রক্ষায় এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে গুইমারা রিজিয়ন

Exit mobile version