parbattanews

কাউখালীতে আগুনে পুড়ে অঙ্গার বৃ‌দ্ধ

কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বসতঘরে আগুন লেগে চাচিং মারমা (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরা‌তে উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে মাটির গুদাম ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা বাসিন্ধা বৃদ্ধ চাচিং মারমা (৮০) আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। পরে খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসে ঘরের অন্যান্য সদস্যদের উদ্ধার ক‌রে। আগু‌নে পু‌ড়ে বসতবাড়ির দুই লাখ টাকার‌ ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে স্থানীয়রা জানান।

পরে পুলিশ লাশ উদ্বার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্য মামলা করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান।

রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপ‌জেলা‌ পরিষদ চেয়ারম্যান সামশু‌দোহা চৌধুরী ও উপ‌জেলা নিবাহী অ‌ফিসার নাজমুন আরা সুলতানা খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন এবং ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌কে শান্তনা দেন।

Exit mobile version