parbattanews

কাতারে নিরাপত্তা সতর্কতা, সকলকে বাসায় থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে রাজধানী দোহায় আজ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা দ্বাদশ দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলের ১৪টি দেশে।

বুধবার (১১ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশটিতে ‌‘নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে।’ তাই জননিরাপত্তার স্বার্থে ‘সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার’ অনুরোধ জানিয়েছে কাতার সরকার।

সূত্র : বিবিসি।

Exit mobile version