রাঙামাটি সেনা রিজিয়নের ১০আর-ই ব্যাটালিয়ন কর্তৃক একটি অসহায় দুস্থ জেলে পরিবারকে নতুনগৃহ নির্মাণ করে দিয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ২নং মগবান ইউনিয়ন ২নং ওয়ার্ডের একটি ছোট দ্বীপের মধ্যে বসবাস করে অসহায় দুস্থ একটি উপজাতীয় জেলে পরিবার।
দীর্ঘ বছর যাব দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় পরিবারটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছে। বৃষ্টি, প্রখর রোদ্রে এবং ঝড় তুফানে ওই জরাজীর্ণ ঘরটিতে বসবাস করে আসছে জেলা ফুলেশ্বর চাকমা (৪৭)। ৩ ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার দুঃখের সংসার। নেই কোনো দরজা জানালা, নেই বেড়া বা ছাদ, ছেঁড়াফাটা, জাল পেঁচিয়ে ঘরের বেড়া দিয়ে বসবাস করে আসছে বছরের পর বছর যাবৎ।

১১৫নং হেডম্যান সুদীপ দেওয়ান জানান, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার। ব্যাটালিয়নের পক্ষ হতে অসহায় পরিবারকে যে নতুন গৃহ তৈরি করে দিয়েছে আমরা তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহামুদুল হক জানান, এই পরিবারটি ভাঙচুরা জরাজীর্ণ ঘরে বহুদিন যাবত কষ্ট করে আসছে।
সেনাবাহিনী ওই অসহায় পরিবারকে নতুনগৃহ নির্মাণ করে দেয়ায় আমরা ইউনিয়নের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১০আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি। উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের নিকট নতুন গৃহের চাবি হাতে তুলে দেন।
এসময় অধিনায়ক লে. কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার জানান, আমরা দুস্থ অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে সাধ্যমতে সাহায্য করার চেষ্টা করি। এবং অসহায় পরিবারের জীবন, জীবিকা ও এলাকার উন্নয়ের জন্য সহযোগিতা করে থাকি।
জীবন, জীবিকা শান্তি শৃঙ্খলার উন্নয়নসম্প্রীতি বজায় রাখা সেনাবাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য। ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। এ সময় সেনাবাহিনীর অফিসার, হেডম্যান, কার্বারী ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
