parbattanews

কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে) কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেয়ারিবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)।  উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version