parbattanews

কাপ্তাইয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মহিউদ্দিন। এ সময় বিভিন্ন মসজিদ থেকে আগত সংখ্যক মুসল্লি, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করে।

জানাজা নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version