parbattanews

কাপ্তাইয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর জেলে নকুল মল্লিক মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (১১ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের লাশ শনাক্ত করেছেন। চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশ ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং লাশ শনাক্ত করেন।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে জেলে নকুল কুমার মল্লিক কয়লার ডিপো তার নিজ এলাকা হতে পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার নৌকা পাওয়া গেলেও জেলে নকুল নিখোঁজ থাকে।

Exit mobile version